আবোল তাবোল – সুকুমার রায়

আবোল তাবোল - সুকুমার রায়

আবোল তাবোল
– সুকুমার রায়

এক যে ছিল রাজা (থুড়ি,
রাজা নয় সে ডাইনি বুড়ি)!
তার যে ছিল ময়ূর (না না,
ময়ূর কিসের? ছাগল ছানা)।
উঠানে তার থাক্ত পোঁতা–
(বাড়িই নেই, তার উঠান কোথা)?
শুনেছি তার পিণ্ডুতো ভাই-
(ভাই নয়ত, মামা-গোঁসাই)।
বস্তু সে তার শিষ্যটিরে–
(জন্ম-বোবা, বল্বে কিরে)।
যা হোক, তারা তিনটি প্রাণী-
(পাঁচটি তারা, সবাই জানি!)
থও না বাপু খ্যাঁচাখেঁচি –
(আচ্ছা বল, চুপ করেছি)।।
তারপরে যেই সন্ধ্যাবেলা,
যেগ্নি না তার ওষুধ গেলা,
অমনি তেড়ে জটায় ধরা–
(কোথায় জটা? টাক যে ভরা!)
হোক্ না টেকো তোর তাতে কি?
গোম্রামুখো মুখ্যু ঢেঁকি!
ধরব ঠেসে টুটির পরে
পিট্র তোমার মুণ্ডু ধরে।
এখন বাছা পালাও কোথা?
গল্প বলা সহজ কথা?


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top