মোতি বিল – রবীন্দ্রনাথ ঠাকুর

মোতি বিল - রবীন্দ্রনাথ ঠাকুর

মোতি বিল
– রবীন্দ্রনাথ ঠাকুর

নাম তার মোতি বিল বহুদূর জল,
হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল
পাঁকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে,
মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে।
কোথাও বা ধানক্ষেত জলে আধো ডোবা,
তারি পরে রোদ পড়ে কিবা তার শোভা!
ডিঙি চড়ে আসে চাষী, কেটে লয় ধান,
বেলা গেল গাঁয়ে ফেরে গেয়ে সারি গান,
মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে,
বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top