মা
– কাজী কাদের নেওয়াজ

মা কথাটি চোট্ট অতি
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।

সত্য ন্যায়ের ধর্ম থাকুক
মাথার ‘পরে আজি,
অন্তরে মা থাকুন মম
পরুক স্নেহরাজি।

রোগ-বিছানায় শুয়ে শুয়ে
যন্ত্রণাতে মরি
সান্তনা পাই মায়ের মধু-
নামটি হৃদে স্মরি।

বিদেশ গেলে ঐ মধু-নাম
জপ করি অন্তরে,
মন যে কেমন করে আমার
প্রাণ যে কেমন করে।

মা যে আমার ঘুম পাড়াত
দোলনা ঠেলে ঠেলে
শীতল হত প্রাণটা, মায়ের
হাতটা বুকে পেলে।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top