জুতোর অভাব – কৃষ্ণচন্দ্র মজুমদার

জুতোর অভাব - কৃষ্ণচন্দ্র মজুমদার

জুতোর অভাব
– কৃষ্ণচন্দ্র মজুমদার [অনুবাদ]

পায়ে নেই জুতো তাই
মনে অভিমান
রাজপথে হেঁটে চলি
ব্যথিত পরান।

সেইখানে দেখি এক
পদ নেই তার
অমনিই হলো দূর
ক্ষোভ পাদুকার।

পরের অভাব দেখে
ভেবো তার কথা,
আপন মনের কোণে
রইবে না ব্যথা।


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top