রঙতুলি – হাসান জান
রঙ তুলিতে ছোপ ছাপ, মাঠের পাশে ঝোপ ঝাপ। ঝোপের পাশে সোনার গাঁও একটুখানি বসে যাও।
বসতে বসতে সন্ধ্যা, বইছে বাতাস মন্দা।
খালের ওপর ছোট্ট নাও, ছোট্ট নায়েই পাড়ি দাও। আঁকছে খুকু রঙ্গে সবুজ সোনার বঙ্গে।