অরুচি
-আব্ দার রশীদ
কিচ্ছুতে তার নেইকো রুচি-
মণ্ডা মেঠাই ফুলকো লুচি,
কেক পেষ্ট্রি আইসক্রীম,
ফল ফুলুরী ফুচকা ডিম,
তেলমুড়ি কি ঝালবাদাম,
চপ, চকোলেট চুইংগাম,
খায় না পুডিং ক্ষীর পোলাও
না যতই মাথায় হাত বোলাও।
ভাল্লাগে না কিছু তার
করেই আছে মুখটি ভার,
যা খেতে দাও তাতেই ব্যাজার,
ধরছে হাজার দোষত্রুটি।
অনেকক্ষণের চেষ্টাতে
জানলো সবাই শেষটাতে
এ রোগ সারে পড়লে পাতে
চকবাজারের গোশত, রুটি।






