স্বর্গ ও নরক – শেখ ফজলল করিম

স্বর্গ ও নরক - শেখ ফজলল করিম

স্বর্গ ও নরক
– শেখ ফজলল করিম

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর!
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পূণ্য বাঁধনে যবে মিলি পরষ্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।

 


পোস্টটি শেয়ার করতে ক্লিক করুন
Scroll to Top